```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা এড়াতে নিষিদ্ধ করা হল প্ল্যাটফর্ম টিকিট বিক্রি

পদপিষ্টের ঘটনার পর কড়া সতর্কতা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ৷ কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবার বন্ধ করে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের বিক্রি ৷ 17 ফেব্রুয়ারি সোমবার থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ৷ এদিকে, 26 ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হচ্ছে ৷ সুতরাং, বলাই যায় মহাকুম্ভের শেষদিন পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে আর প্ল্যাটফর্ম টিকিট বিক্রি হবে না ৷ পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ রেল কর্মকর্তারা জানান, যাত্রীদের স্টেশনে ছাড়ার জন্য পরিবারের অন্যান্য ব্যক্তিরাও তাঁদের সঙ্গে স্টেশনে আসেন ৷ তাতেই ভিড় বেড়ে যায় ৷ পদপিষ্ট হওয়ার দিনও প্রচুর সংখ্যক মানুষ তাদের পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে আসেন ৷ প্ল্যাটফর্মে যাত্রী সংখ্যা এমনিতেই বেশি ছিল ৷ এই পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিট কেটে আসা লোকের সংখ্যাও বেড়ে যাওয়ায় ভিড় আরও বেড়ে যায় ৷ সেই অবাঞ্ছিত ভিড় রুখতেই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে খবর ৷ এই নির্দেশের পরেও যদি কোনও ব্যক্তি পরিবারের সদস্যদের ট্রেনে তুলতে আসেন তাহলে তিনি প্ল্যাটফর্মে যেতে পারবেন না ৷ আর প্ল্যাটফর্ম টিকিট ছাড়া আত্মীয়দের ট্রেনে তুলতে ভিতরে গিয়ে যদি ধরা পড়েন তাহলে তাঁকে জরিমানা করা হবে ৷ এর ফলে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি ৷ তাই রেলের তরফে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রী ছাড়া অন্য কেউ যেন প্ল্যাটফর্মে না ঢোকেন ৷

error: Content is protected !!