```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

বোলপুরে আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামে একটি আবাসনে ৷ আবাসনটির দোতলায় হঠাৎই আগুন লেগে যায় ৷ তার জেরে ভিতরে আটকে পড়েন একাধিক আবাসিক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টে ইঞ্জিন ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এখনও পর্যন্ত আহত হয়েছেন বেশ কয়েকজন । তাদের কোনওরকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় ৷ মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ আবার এসিতে বিস্ফোরণের জেরেও আগুন ধরে থাকতে পারে ৷ আবার আবাসনের নিচে থাকা স্কুটিতেও আগুন জ্বলতে দেখা গিয়েছে ৷ তবে যেভাবেই আগুন লাগুক তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের আনা হবে বলে জানান দমকলের ওসি সৌরভ মণ্ডল ৷ জানা গিয়েছে, বোলপুরের শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় হঠাৎই সাঁঝবাতি নামে একটি আবাসনে আগুন ধরে যায় ৷ দোতলা থেকে আগুনের ধোঁয়া বেরোতে দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে ৷ দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে পড়েছেন ৷ পরে দমকলের আরও দুটি ইঞ্জিন আসে ৷ তবে দমকলের কাছে বড় কোনও ল্যাডার ছিল না ৷ বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে বেয়ে কোনওরকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন দমকলের কর্মীরা ৷ ঘটনায় দুই শিশু-সহ 4 জন আহত হয়েছে বলে খবর । এদিকে আগুন লাগার খবর পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন ৷ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট ৷ স্থানীয় মানুষদের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনিকেতন রোড ।

error: Content is protected !!