```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব

পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে ৷ গত 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং ৷ চারদিনের মধ্যে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে এমন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ গত রবিবার সন্ধ্যায় এন বীরেন সিং রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন ৷ সঙ্গে ছিলেন দলের উত্তর-পূর্বের দায়িত্বে থাকা পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র এবং রাজ্য বিজেপির সভাপতি এ সারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল’স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷ সেদিনই এন বীরেন সিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল ৷ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তাঁকেই কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এন বীরেন সিং যেদিন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন, তারপর দিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি মণিপুরে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৷ অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে, এমনটাই জানা গিয়েছিল ৷ তার আগে তিনি পদত্যাগ করেন ৷ বিধানসভা অধিবেশন বাতিল ঘোষণা করেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷

error: Content is protected !!