```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুরে ২ সহকর্মীকে খুন করে আত্মহত্যা মণিপুরের CRPF জওয়ানের, আহত ৮

রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরে ৷ উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক জওয়ান ৷ নিজেরই দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও গুলি করে আত্মহত্যার অভিযোগ উঠল মণিপুরের এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আরও অভিযোগ, তাঁরই ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুর পুলিশ জানিয়েছে, “আজ রাত ৮টা নাগাদ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি ক্যাম্পে এক সিআরপিএফ জওয়ান তাঁর সহ-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে ২ জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য ৮ জন আহত হয়েছেন ৷ পরে তিনি নিজে তাঁর সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন ৷ ওই জওয়ান F-120 Coy CRPF-এর অন্তর্ভুক্ত ছিলেন ৷ পুলিশ এবং সিআরপিএফ-এর শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷”

error: Content is protected !!