```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সইফ আলি খানের উপর হামলায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে অভিনেতার ওপর হামলার ঘটনায় মুম্বইয়ের পাশাপাশি গোটা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, মধ্যরাতে এই ঘটনার পরই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। তিনি আপাতত বিপন্মুক্ত। এদিকে, সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’ বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই উদ্বেগের। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, বিশ্বাস করি যে আইন, আইনের পথে হাঁটবে এবং যারা দায়ী তারাও ধরা পড়বে। এই কঠিন সময়ে শর্মিলাদি, কারিনা কাপুর এবং পুরো পরিবারের সঙ্গে রয়েছে আমার প্রার্থনা।’

error: Content is protected !!