```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনুব্রতর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ২৬ কোটি টাকা বাজেয়াপ্ত ইডির

আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ তাঁর পরিবারের ৩৬ টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই অ্যাকাউন্টগুলি থেকে মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ছিল ৷ সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় মোট ৫১ কোটি ১৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে গরুপাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই । বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, গরুপাচারে অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ওই মামলায় গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ধৃতদের জেরা করে ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । তদন্তে নেমে ব্যাপক আর্থিক তছরুপের হদিশ পান তদন্তকারী অফিসারেরা ৷ এরপরেই ২০০২ সালের পিএমএলএ অ্যাক্টে গরুপাচার মামলায় আর্থিক তছরুপ অভিযোগের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছিল ইডি । পরে ২০২৩ সালে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারী অফিসারেরা ৷ যদিও, এক এক করে জামিন পান ধৃতরা ৷ শেষ দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে গত বছরের 20 জুলাই জামিনে ছাড়া পান অনুব্রত মণ্ডলও । তবে এই মামলায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷

error: Content is protected !!