```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে স্পেশাল বাস, চালু হেল্পলাইন নম্বর, ফাঁস রুখতে কড়া নিরাপত্তা

২০২৫-এর মাধ্য়মিক পরীক্ষা শুরু হল আজ থেকে। সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে 9টা থেকে। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে বেলা ২টো নাগাদ। কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবছরের মতো, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন, যা গতবারের থেকে ৬০ হাজার বেশি। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫ জন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৮১ জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন ১৪১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এই বছর প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি। সেখানে দু’জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন। প্রথমদিন প্রবেশের সময় সকাল ৯টা ৩০ মিনিট থাকলেও, পরীক্ষার পরের দিনগুলি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকাল ১০টা। পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিবহণ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে, এবার বেশ কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড, পেন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি পেনের স্পাউচ, বোর্ড বা জলের বোতল নিয়ে যায়, তবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। না-হলে প্রবেশের বাধা দেওয়া হবে। স্কুলের ৫০০ মিটারের মধ্যে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে ফটোকপির দোকান। এছাড়াও, প্রতিটি স্কুলে রয়েছে সিসিটিভি। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না।পরীক্ষা চলাকালীন যদি কারও কাছে কোনও মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক কোনও গেজেট পাওয়া যায়, তাহলে সেই পরীক্ষার্থীর এই বছরের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় ৷

error: Content is protected !!