```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মসনদে বসছেন রেখা গুপ্তা

জল্পনার অবসান ৷ নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল বিজেপি ৷ দিল্লির মসনদে বসছেন রেখা গুপ্তা ৷ আগামিকাল, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে জিতেছেন তিনি ৷ এই শালিমার বাগ আসন থেকে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন সাহিব সিং ভার্মা ৷ তাঁর ছেলে পরবেশ সাহিব সিং ভার্মাই নয়াদিল্লি আসনে হারিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ৷ তাঁকে রেখার ডেপুটি হিসেবে বেছে নিয়েছে বিজেপি ৷ আর ঝাড়ু নয়, একবার ফের পদ্মে আস্থা রেখেছে দিল্লির জনতা ৷ ১৯৯৩ বিধানসভা ভোটের পর ফের ২০২৫ ৷ দিল্লির মসনদ দখল করতে ‘মাত্র’ 27 বছর সময় নিয়েছে বিজেপি ৷ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে বাদ দিলে দিল্লির বেশ কিছু অংশে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷

https://twitter.com/BJP4Delhi/status/1892223964044308535

error: Content is protected !!