```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিয়োগে বাধা নেই, উচ্চ প্রাথমিকের মামলা খারিজ করে জানাল সুপ্রিমকোর্ট

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় বড়া রায় সুপ্রিম কোর্টের। ১৪ হাজার ৫২ টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা নেই। কলকাতা হাই কোর্টের রায়কে মান্যতা দিয়ে জানাল শীর্ষ আদালত।  কোনও হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে আর নিয়োগে বাধা রইল না। আপার প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। শুক্রবার সেই আপত্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিনে রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।  চলতি বছরের আগস্ট মাসে উচ্চ প্রাথমিকে শিক্ষক মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায় ছিল, নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। উচ্চ আদালতের ওই রায়ের পর জট কাটিয়ে ১৪০৫২ শূন্যপদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। প্রায় ৮ বছর পর এই নিয়োগ হওয়ায় খুশির হাওয়া বয়ে গিয়েছিল চাকরিপ্রার্থী মহলে। কিন্তু এক পরীক্ষার্থী হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করায় তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। ফলে থমকে যায় নিয়োগ প্রক্রিয়া।

error: Content is protected !!