```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন, পলাতক দুই মাওবাদী কমান্ডার

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে ৷ এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের শনাক্তকরণের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে জানা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে মাওবাদী কমান্ডার হিডমা ও বাসরে দেবা ৷ সূত্রের খবরের, বিজাপুরের মুরাদবাকা ও পুজারি কাঙ্কেরের জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে ডিআরজি, বিজাপুর, সুকমা, ও দান্তেওয়াড়ার কোবরার ব্যাটেলিয়ান, সিআরপিএফ-এর 229তম ব্যাটেলিয়ান-এর নিরাপত্তারক্ষীরা ৷ এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও ৷ এনকাউন্টারে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দেহগুলিকে উসুরের কাছে নাম্বি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে ৷ ঘটনাস্থলে উপস্থিত আছেন বস্তারের আইজি সুন্দররাজ পি এবং সিআরপিএফ-এর আইজি ৷ বস্তারের আইজি জানিয়েছেন, 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ কিন্তু, তাদের শনাক্তকরণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷ তবে তারা সকলেই মাওবাদীদের সবথেকে শক্তিশালী ইউনিট পিপলস্ লিবারেশন গেরিলা আর্মির (PLGA) সদস্য ৷ অবশ্য, এই প্রথম নয় নতুন বছর শুরু হতেই ছত্তিশগড়ে জঙ্গলে ঘেরা একাধিক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা ৷ যদিও তাদের দমন করতে কোনও ফাঁক রাখছেন না নিরাপত্তবাহিনী ৷

error: Content is protected !!