```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোমবার দেশজুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে জুনিয়র ডাক্তাররা, জানাল আইএমএ

এবার দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । আইএমএ রবিবার জানিয়েছে, বাংলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে দেশজুড়ে জুনিয়র ডাক্তাররা সোমবার ১২ ঘণ্টার প্রতীকী অনশন পালন করবেন ৷ আর এই কর্মসূচিতে তাঁদের পাশে থাকবেন সিনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন । রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় স্তরে একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অন্যদিকে সোমবারই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । সেই অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে ১৪ তারিখ অর্থাৎ সোমবার ১২ ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশন এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে । একইসঙ্গে সর্বত্র স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছে তারা ।

error: Content is protected !!