```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লাদাখে ভয়াবহ তুষারধসে মৃত ১ জওয়ান, নিখোঁজ ৩

লাদাখের মাউন্ট কুনে ভয়াবহ তুষারধসের। সেনা প্রশিক্ষণ স্কুলেএই তুষারধস নামে বলে খবর। ৪০ জন জওয়ান তুষারধসের কবলে পড়েন। জানা গিয়েছে, তুষার চাপা পড়ে এক সেনা- জওয়ানের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩ জন। তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।লাদাখের মাউন্ট কুনের কাছে আছে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, হাই আলটিটিউট ওয়ারফেয়ার স্কুল । আর্মি অ্যাডভেঞ্চার উইং সেখানেই রয়েছে।এই বিষয়ে এক সেনা আধিকারিক জানান, দুর্ভাগ্যবশত প্রশিক্ষণ চলাকালীন তুষারধস নামে। ৪ জওয়ান ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছেন। ধ্বংসাবশেষ সরিয়ে একজনের দেহ উদ্ধার হয়। বাকিদের যদিও এখনো খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনী তাদের তল্লাশি চালাচ্ছে। খারাপ আবহাওয়া ও অতিরিক্ত তুষার-স্তূপের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

error: Content is protected !!