শ্রাবণে কোন জ্যোতির্লিঙ্গে পুজো করলে মিলবে মহাদেবের কৃপা? রাশি অনুযায়ী জেনে নিন

শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এই মাসে মহাদেবের আরাধনা করলে মনোবাসনা পূরণ হয় এবং জীবনে সুখ-সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২টি রাশির সঙ্গে ১২টি জ্যোতির্লিঙ্গের বিশেষ আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। নিজের রাশি অনুযায়ী নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গের পূজা বা স্মরণ করলে শুভ ফল লাভ হতে পারে বলে মত জ্যোতিষীদের।মেষ রাশির জন্য রামেশ্বরম, বৃষ রাশির জন্য সোমনাথ এবং মিথুন রাশির জন্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ শুভ বলে মনে করা হয়। কর্কট রাশির জাতকদের জন্য ওঁকারেশ্বর এবং সিংহ রাশির জন্য বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বিশেষ ফলদায়ক বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কন্যা রাশির জন্য মল্লিকার্জুন, তুলা রাশির জন্য মহাকালেশ্বর, বৃশ্চিক রাশির জন্য ঘৃষ্ণেশ্বর এবং ধনু রাশির জন্য কাশী বিশ্বনাথের আরাধনা শুভ বলে ধরা হয়।এছাড়া মকর রাশির জন্য ত্র্যম্বকেশ্বর, কুম্ভ রাশির জন্য ভীমাশঙ্কর এবং মীন রাশির জন্য কেদারনাথ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখ করা হয়। বিশ্বাস করা হয়, নিজের রাশির সঙ্গে যুক্ত জ্যোতির্লিঙ্গে পূজা করলে মানসিক শান্তি, কর্মজীবনে উন্নতি এবং জীবনের নানা বাধা দূর হওয়ার সম্ভাবনা বাড়ে।তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত মত। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবুও শ্রাবণ মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে আধ্যাত্মিক শান্তি ও মানসিক শক্তি লাভ করেন বলে বহু ভক্ত বিশ্বাস করেন।

error: Content is protected !!