```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তিলজলায় ছুরিকাহত দুই তরুণী, গ্রেফতার ২

লক্ষ্মীপুজোর দিন কলকাতায় ছুরি কাহত দুই তরুণী। ভর সন্ধেয় ব্যস্ত রাস্তায় দুই তরুণীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিলজলা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে চৌবাগা রোডে। বাইকে করে এসে আচমকা দুই যুবক ওই দুই তরুণীকে ছুরিকাঘাত করে। আকস্মিক আক্রমণের পরই তরুণীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই স্থানীয় লোকজন পাকড়াও করেন ওই দুই যুবককে। তাঁরাই পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
কী কারণে এই হামলা, তা ঘিরে তদন্ত করছে পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তরুণীদের।

error: Content is protected !!