প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনে বিজেপির নেতা-কর্মীরা

প্রার্থী নিয়ে কোথাও কোনও অসন্তোষ নেই বলে গতকালই আরামবাগে এসে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এ দিন সন্ধে থেকেই সিঙ্গুরের দলীয় প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদলের দাবিতে আমরণ অনশন শুরু করলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীদের একটা বড় অংশ। তৃণমূল-ত্যাগী দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামে প্রার্থী করা হতে পারে, এই আশঙ্কায় গত রবিবার বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানকার গেরুয়া […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৯ হাজার ৭২৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১। গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন সহ এই ভাইরাসে মোট মৃত ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০ জন। গত একদিনে ২০ হাজার ৬৫৪ জন সহ ১ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ৬৭৯ জন রোগী সুস্থ হয়ে […]

আরও পড়ুন

ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যের নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফের রাজ্যে আসছে। সূত্রে খবর, আগামী ২৩ মার্চ তারা রাজ্যে আসছেন। ওই দিন সকাল এগারোটা কুড়ি মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপর দুপুর বারোটা নাগাদ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করবেন। দুপুর তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর […]

আরও পড়ুন

চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরালেন বিরাটরা

ভারত: ১৮৫/৮ (২০ ওভার) ইংল্যান্ড: ১৭৭/৮ (২০ ওভার) চতুর্থ ম্যাচে জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া। মোতেরায় চলতি সিরিজে প্রথমবার প্রথমবার শুরুতে ব্যাটিং করা দল জয়লাভ করল। ভারতের ১৮৬ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তুলল ১৭৭/৮। ভারতের জয় এল ৮ রানের ব্যবধানে। শার্দুল ঠাকুরের একটা ওভারেই ম্যাচে ফিরে এল ভারত। ভারতের […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘চেহরে’-র ট্রেলার

মুক্তি পেল বহু প্রতীক্ষীত ছবি ‘চেহরে’-র প্রথম ট্রেলার। ট্রেলারটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ট্রেলারটি আদ্যপান্ত সাসপেন্সে ঘেরা। রুমি জাফরির পরিচালনায় ‘চেহরে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি। সাইকোলজিক্যাল এই থ্রিলারে অন্যান্য চরিত্রে রয়েছেন অন্নু কাপুর, রঘুবীর যাদব, ক্রিস্টাল ডি’সুজা, রঘুবীর যাদব, সিদ্ধান্ত কাপুর এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। ছবিতে নেহা ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছেন […]

আরও পড়ুন

প্রার্থী তালিকা ঘোষণার পর দিকে দিকে বিক্ষোভ বিজেপি কর্মীদের, ভাঙচুর পার্টি অফিস, পুড়ল দলের পতাকা, কার্যালয়ে পড়ল তালা

১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। এমনিতেই তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়া নেতা-মন্ত্রীদের প্রত্যেককে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট দিয়েছে বিজেপি। তা নিয়ে দলের অভ্যন্তরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট। আগেও রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। কলকাতা […]

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন পর্দার ‘রাম’ অরুণ গোভিল

আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা অরুণ গোভিল। ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্র অভিনয় করেন তিনি। আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। উত্তরপ্রদেশের মেরঠের ক্যান্টনমেন্ট শহরে বেড়ে ওঠেন অরুণ। ওয়াটার ওয়ার্কস ইঞ্জিনিয়রের ছেলে গোভিল এরপর সাহারানপুর ও শাহজাহানপুর জুড়ে বেশ কয়েকটি স্কুলে পড়াশোনা করেছেন। বিদ্যালয়ের পরে তিনি মেরঠে […]

আরও পড়ুন

প্রকাশ্যে এল ‘এই আমি রেণু’-র ট্রেলার

প্রকাশ্যে এল  সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি  ‘এই আমি রেণু’-র ট্রেলার। আবর্তই সৌমেন শূর পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার, সোহম চক্রবর্তী, গৌরব চক্রবর্তী এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সোহম, সোহিনী ও গৌরবের সঙ্গে সঙ্গে ট্রেলারে চোখ টানেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তাঁর বাঙাল ভাষার সংলাপ একটা অন্য মেজাজ এনে দিতে থাকে। বিশেষ করে তিনি […]

আরও পড়ুন

১৪৮ জনের নামের তালিকা ঘোষণা করল বিজেপি

তিন সাংসদ এবং এক কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এবার আরও শীর্ষ নেতাদের প্রার্থী করতে চলেছে বিজেপি, এমনটাই খবর ছিল। হলও তাই। বিধানসভায় প্রার্থী হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তবে প্রার্থী করা হয়নি দিলীপ ঘোষকে। তাঁকে দলীয় প্রচারে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। মিঠুন চক্রবর্তীরও নাম নেই […]

আরও পড়ুন

নিমতিতা কাণ্ডে সুতির তৃণমূল প্রার্থীকে জেরা এনআইএ-র

মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে বিস্ফোরণকাণ্ডে এবার সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাসকে ম্যারাথন জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করা হয়। সূত্রের খবর, জেরায় বিস্ফোরণকাণ্ডের পিছনে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করেন সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির নির্দেশে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত […]

আরও পড়ুন
error: Content is protected !!