গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ হাজার ৭৬১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে ১২৭ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৬ জন। বর্তমানে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ২৪০ জন। করোনোর সঙ্গে লড়াইয়ে জিতে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার ১২২ জন। মোট মৃতের সংখ্যা […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৩ 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৩ জনের। সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৪৪ শতাংশ ৷ মৃত্যু হয়েছে এক জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৪ জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৭৭০ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৩৯ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে […]

আরও পড়ুন

কাগজের অভাবে সমস্ত পরীক্ষা বাতিল করল শ্রীলঙ্কা

এবার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। শনিবার জানা গিয়েছে, কাগজের অভাবে দেশের প্রচুর ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শ্রীলঙ্কা সরকার। কলোম্বো জানিয়েছে, দেশে অর্থের অভাব এতটাই প্রকট যে বিদেশ থেকে কাগজ আমদানিও করা যাচ্ছে না। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শুরু হলে চলা টার্ম টেস্ট পেপার বাতিলের কারণে […]

আরও পড়ুন

বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ অগ্নিকান্ড

ফের বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ আগুন লাগল। পাহাড়ের উপরের অংশ আগুন লাগে৷ ধীরে ধীরে তা নীচের দিকে নামছে৷ এ কারণে আতঙ্ক বাড়তে শুরু করেছে এলাকাবাসীর মধ্যে৷ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আগুন দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশে গাছের শুকনো পাতা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।  উপরের অংশ আগুন লাগায় আগুন নেভানো বড়সড় সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে […]

আরও পড়ুন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে মেয়াদ বাড়ল জয় শাহের

 আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সংস্থার প্রসিডেন্ট পদে বিসিসিআই সচিব জয় শাহর কার্যকালের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হল। সূত্রে খবর, আগামী ২০২৪ সাল পর্যন্ত জয় শাহ থাকবেন এসিসি-এর প্রেসিডেন্টের পদে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় জয় শাহ বলেন, আমি আমার সম্মানিত সহকর্মীদের ধন্যবাদ জানাই। যারা আমার উপর ভরসা রেখেছেন এবং আমাদের […]

আরও পড়ুন

রিজেন্ট পার্ক খুনে কান্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে অভিযুক্ত

মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে খুনি ৷ আজ রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । ফলতা থানা এলাকার শতল কলসা এলাকার একটি বাগান বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় ৷ ধৃতের নাম সুজিত মল্লিক । শুক্রবার রিজেন্ট পার্কে রং দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে গুলি […]

আরও পড়ুন

আগামী মাসে শিয়ালদহ থেকে চালু হতে চলেছে মেট্রো, দেখে নিন নতুন ভাড়া তালিকা

মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিয়ালদহ থেকে ফুলবাগান  পৌঁছে যাওয়ার প্রতীক্ষা আর কিছু দিনের। ১০ টাকার টিকিট কাটলেই শিয়লদহ থেকে ফুলবাগান সল্টলেক স্টেডিয়াম এমনকি একটু দূরে বেঙ্গল কেমিক্যলে পৌঁছে যাওয়া যাবে। সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী মাসে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত চালু হতে চলেছে বর্ধিত যাত্রা পথ। তার আগেই প্রকাশ করা হয়েছে […]

আরও পড়ুন

সুন্দরবনে একই দিনে দু-বার দর্শন দিলো দক্ষিণরায়

দোল ও হোলির টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সুন্দরবনে ঘুরতে গিয়ে দক্ষিণরায় দেখা পাওয়া এখন পর্যটকদের কাছে স্বাভাবিক। সেরকমই কলকাতা থেকে আগত একদল পর্যটক লঞ্চে করে পরিদর্শন করছিলেন ৷ ঠিক সেই সময় বসিরহাট রেঞ্জের খিলার জঙ্গলে দেখা দক্ষিণরায়ের সঙ্গে ৷ একবার নয় পরপর দু’বার সাক্ষাৎ দক্ষিণরায়ের ৷ বাড়ি ফেরার […]

আরও পড়ুন

৫ বছরে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতে, জানালেন জাপানের প্রধানমন্ত্রী

শনিবার দু’দিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷ জাপানের প্রধানমন্ত্রী পদে আসার পর এটাই প্রথম ভারত সফর হতে চলেছে ফুমিয়ো কিশিদার ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, কিশিদার এই সফরে ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারে জাপান ৷ জানা গেছে, আগামী পাঁচ বছরে ভারতে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান ৷ ভারত সফরে এসে এই […]

আরও পড়ুন

কোচবিহারের মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭

জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা। ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!