২০২৩ সালে ছুটির তালিকা ঘোষণা করল রাজ্য সরকার

আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির তারিখ ঘোষণা করেছে নবান্ন। ২০২৩ সালে বেশকিছু অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্নের তরফে জারি করা ছুটির বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবসের ছুটি। কিন্তু ২৬ জানুয়ারি […]

আরও পড়ুন

চোখে সফল অস্ত্রোপচার, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা পুরোপুরি মেটেনি৷ তাই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়৷  এবার চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর আগেই আমেরিকা থেকে দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলুকে ছিলেন অভিষেক। দলীয় সূত্রে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে বাসের সঙ্গে ট্রলি ট্রাকের সংঘর্ষ, মৃত ১৫, আহত ৪০

মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের৷ আহত হয়েছেন আরও ৪০ জন৷ একটি বাসের সঙ্গে একটি ট্রলি ট্রাকের সংঘর্ষের জেরেই মর্মান্তিক এই পরিণতি হয়। আহতদের মধ্যে কুড়ি জন উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাসটি হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরখপুরে যাচ্ছিল৷ বাস যাত্রীরা প্রত্যেকেই উত্তর প্রদেশেরই বাসিন্দা বলে খবর৷ জেলাশাসকের […]

আরও পড়ুন

পুলিশের বিরুদ্ধে পথে বিরোধীরা, শনিবার নাগরিক মিছিলের ডাক

মধ্যরাতে টেটের আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্যজুড়ে আন্দোলনে শামিল হল বিভিন্ন রাজনৈতিক দল। সকাল থেকে দুপুর পর্যন্ত করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ছাত্র-যুব নেতারা রাস্তায় বসে পড়েন। তাঁদের চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলে। মীনাক্ষী বলেন, পুলিশ আমাদের ভয় পেয়েছে। তার […]

আরও পড়ুন

আগামী বছর থেকে মার্কিন মুলুকে দিওয়ালিতে সরকারী ছুটি

কয়েকদিনের মধ্যেই আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠবে ভারতবাসী। আর সেই আলোর ছটা পৌঁছল মার্কিন মুলুকেও। আগামী বছর থেকে দীপাবলিতে নিউ ইয়র্কের স্কুলে সরকারি ছুটি ঘোষণা করতে চলেছে আমেরিকা। দীপাবলিকে সরকারি ছুটি ঘোষণার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন সেখানে বসবাসকারী ভারতীয় বংশদ্ভুতরা। অবশেষে সেই দাবি মেনে ছুটি ঘোষণা করার কথা জানালেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে জেলায় জেলায় জারি হাই অ্যালার্ট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবন এলাকায়। এছাড়াও কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলাতেও এই ঘূর্ণি ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল […]

আরও পড়ুন

৩০ ঘণ্টার বেশি ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে লুফতহানসার বিমান, চরম দুর্ভোগে যাত্রীরারা

যাত্রীদের প্রবল ভোগান্তিতে ফেলে লুফতহানসার একটি বিমান জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে বেঙ্গালুরুতে পৌঁছতে ৯ ঘণ্টার বদলে সময় নিল ২দিন। সূত্রের খবর, লুফতহানসার ওই বিমানটি মাঝপথে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে সেখানে টানা ৩০ ঘণ্টারও বেশি আটকে ছিল। সূত্রের খবর, বিমানে চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণে মজুত থাকে অক্সিজেন সিলিন্ডার। সেই অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর জন্য লুফতহানসার বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে […]

আরও পড়ুন

সুদের টাকা না দেওয়ায় রেললাইনে বেঁধে রাখা হল সরকারি কর্মীকে! কাটা গেল পা

তুগ্রামের কাছে একটি স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাদ গেল এক ব্যক্তির একটি পা। অন্য পা-টির অবস্থাও খারাপ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কিন্তু মারাত্মক আহত রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি যে অভিযোগটি করছেন তা গুরুতর। বৃহস্পতিবার কাটোয়া আজিমগঞ্জ লাইনের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনের কাছে এই […]

আরও পড়ুন

রক্তের প্লেটলেটের পরিবর্তে মুসাম্বি জুস, রক্ত জমাট বেঁধে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, যোগীরাজ্যে সিল করা হল হাসপাতাল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হল এক ডেঙ্গু আক্রান্তের। প্রাণ বাঁচাতে দরকার ছিল রক্তের প্লেটলেট তার বদলে দেওয়া হয় মুসাম্বি জুস। আশ্চর্যের বিষয় সেই রক্তের প্লেটলেট কেনা হয়েছিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে। বুধবার একটি বেসরকারি হাসপাতালে ৩২ বছর বয়সী এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরপরই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় হাসপাতালে। মৃতের আত্মীয়দের অভিযোগ, প্লাজমা বা […]

আরও পড়ুন

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ফের দৌড়ে বরিস জনসন

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে নির্বাচন হবে। বৃহস্পতিবার লিজ ট্রাসের পদত্যাগের পরে এ কথা ঘোষণা করেছেন টোরি দলের অন্যতম নেতা তথা ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডি । ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই নির্বাচন হবে। ২৮ অক্টোবরের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।’ অন্যদিকে লিজ […]

আরও পড়ুন
error: Content is protected !!