ফের অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

ফের সেনা হেলিকপ্টারে দুর্ঘটনা। অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সিয়াং জেলায় সিংগিং গ্রামের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই জায়গাটি টুটিং সদর দফতর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত। গুয়াহাটি ডিফেন্স পিআর-এর মতে, টুটিং থেকে ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে এই আর্মি হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে এই দুর্ঘটনা […]

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

সামনেই কালীপুজো এবং দীপাবলি। কিন্তু, এরইমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। যার জেরে ২৪-২৫ অক্টোবর প্রবল বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জানা যাচ্ছে এমনটাই। এদিকে সাইক্লোন ‘সিত্রাং’ মোকাবিলায় তৎপর প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার সিত্রাং নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, দুপুর বারোটা নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। সেখানে রাজ্যের […]

আরও পড়ুন

আজ এসএসসি-র দফতরে ১৫৮৫ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীর ইন্টারভিউ

টেট পাশ উচ্চ প্রাথমিকের ১৫৮৫ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে। দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর অবশেষে ইন্টারভিউয়ে ডাক পেলেন টেট পাশ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার থেকে আচার্য সদনে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হল।

আরও পড়ুন

হাওড়ায় কোটি কোটি টাকা উদ্ধার কাণ্ডে ওড়িশা-গুজরাত থেকে গ্রেফতার শৈলেশ পাণ্ডে সহ ৪

হাওড়ায় শিবপুর এবং মন্দিরতলা থেকে টাকা উদ্ধারের ঘটনায় অনুসন্ধানে ইডি। এরপরই শুক্রবার টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার (arrest) করা হয় ৪ জনকে। ধৃতরা হল- শৈলেশ পাণ্ডে, অরবিন্দ পাণ্ডে, রোহিত পাণ্ডে ও তাদের সহকারী। মোট ৪ জনকে দুটি ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, ধৃতদের ওড়িশার রৌরকেল্লা ও গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট […]

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় গুরুতর আহত উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন জখম উত্তরবঙ্গের আইজি প্রতাপ সিং। শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে জলপাইগুড়ি জেলার ডামডিম এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ডামডিম এলাকায় একটি মাল বোঝাই ডাম্পারের সঙ্গে আচমকা সংঘর্ষ হয় আইজির গাড়ির। সংঘর্ষে চুরমার হয়ে যায় আইজির গাড়ির কাচ ও সামনের অংশ। জানা গিয়েছে, আইজির গাড়ি ধাক্কা লাগার […]

আরও পড়ুন

কেদারনাথ ধামে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হিমাচল প্রদেশের ছাম্বার এক মহিলার ঘরে হোমমেড পোশাক পরে এখন রাজ্য সফরে প্রধানমন্ত্রী। এই পোশাককে বলে ‘ছোলা ডোরা’। সম্প্রতি প্রধানমন্ত্রীর হিমাচল সফরে মোদিকে এই ছোলা ডোরা পোশাক উপহার দেন ওই মহিলা। বেশ কয়েকটি প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। তার আগে কেদারনাথ ধামে পুজো দিলেন […]

আরও পড়ুন

করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ

 প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে থেকে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিস। ২০১৪ সালে যাঁরা প্রাথমিকে টেট পাস করেছেন, তাঁদের রীতিমতো টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হল। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী। উত্তেজনার পারদ চড়ছিল ক্রমশই। হাইকোর্টের নির্দেশের পর রণকৌশল পাল্টে ফেলেছিলেন ২০১৪ সালে টেট উত্তীর্ণরা। আগের জায়গা থেকে […]

আরও পড়ুন

দিল্লিতে বাজিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে না সুপ্রিম কোর্টের

দীপাবলিতে দিল্লিতে বাজির উপর নিষেধাজ্ঞা তুলন না সুপ্রিম কোর্ট। দূষণ এড়াতে গত বছর থেকেই দিল্লিতে বাজি তৈরি, মজুত, বিক্রি এবং বন্টন নিষিদ্ধ করেছে দিল্লি সরকার । এবারও সেই নিয়ম বলবৎ রেখেছে তারা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির BJP নেতা সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার মামলার জরুরি শুনানি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন […]

আরও পড়ুন

এবার ট্রেনের টিকিটও কাটতে পারবেন মাসিক কিস্তিতে, নয়া উদ্যোগ আইআরসিটিসি-র!

রেলযাত্রীদের জন্য সুখবর। তাঁরা এবার ইএমআই-য়ে টিকিট কাটতে পারবেন। অর্থাৎ, কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশন'(আইআরসিটিসি) তারা ‘ক্যাশে’র সঙ্গে জুটি বেঁধে আনছেন ‘ট্র্যাভেল নাউ পে লেটার’ (টিএনপিএল) পেমেন্ট অপশন। ৬ অথবা ৮ মাসের কিস্তিতে এই টাকাটা দেওয়া যাবে। মূলত রেলযাত্রাই যাঁরা পছন্দ করেন তাঁদের ক্ষেত্রে এটা বিশেষ সুবিধাজনক। এই […]

আরও পড়ুন

বিশ্ব শ্যুটিংয়ের চ্যাম্পিয়ন ভারতের রমিতা

মহিলাদের জুনিয়র বিশ্ব শ্যুটিংয়ের চ্যাম্পিয়ন ভারতের রমিতা। তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের সোনার লড়াইয়ে ১৬-১২ পয়েন্টে হারান চীনের ইং শেনকে। ইজিপ্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের সংগ্রহে ২৫টি পদক। এরমধ্যে ১০টি সোনা, পাঁচটি রুপো ও ১০টি ব্রোঞ্জ। পদক তালিকায় চীনের পরেই দু’নম্বরে রয়েছে ভারত। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রামিতা ও ইংয়ের লড়াই ১২-১২ পয়েন্টে […]

আরও পড়ুন
error: Content is protected !!