মধ্যরাতে রাশিয়ায় পাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১৫

ভোলগার ধারে কোস্ত্রোমা শহরে পলিগন নামের এক জনপ্রিয় পাবে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। রাত দুটো নাগাদ আগুন লাগে। কেউ নাচতে নাচতে ফ্লেয়ার গান ছোড়েন। তা থেকেই ফ্লোরে আগুন লেগে যায়। তড়িঘড়ি ছুটে আসে দমকল বাহিনী। সকাল পর্যন্ত উদ্ধার করা ২৫০ জনকে। প্রথমে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জরুরি পরিষেবা মারফত খবর পেয়ে আরও […]

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ সেমি ফাইনালে ইংল্যান্ড, ছিটকে গেল অস্ট্রেলিয়া

উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল জস বাটলাররা। সৌজন্যে অ্যালেক্স হেলস ও বেন স্টোকসের দুর্ধর্ষ ব্যাটিং। সমসংখ্যক পয়েন্ট হওয়া সত্বেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণেই ঘরের মাটিতে বিশ্বকাপ জয় অধরা থেকে গেল অস্ট্রেলিয়ার। এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে চলে গিয়েছিল নিউজিল্যান্ড।

আরও পড়ুন

ঝাড়খণ্ডের ২ কংগ্রেস বিধায়কের বাড়িতে বিজেপির স্টিকার লাগানো গাড়িতে চেপে আয়কর হানা  

ঝাড়খণ্ডের দুই কংগ্রেস বিধায়কের বাড়িতে আয়কর হানা। অফিসাররা এলেন বিজেপির স্টিকার লাগানো গাড়িতে চেপে। তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। মাত্র দুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে কয়লাখনি কাণ্ডে তলব করে ইডি।

আরও পড়ুন

অনুব্রত মন্ডলকে জেরা করতে ফের আসানসোল জেলে সিবিআই

 অনুব্রত মণ্ডলের অস্বস্তি আরও বাড়ছে। জেলবন্দি হয়ে রয়েছেন গরু পাচার মামলায়। এরপর একের পর এক অন্য মামলায় তাকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার বীরভূমে লটারি রহস্য ভেদ করতে তাঁকে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডে অনুব্রতকে জেরা করতে শনিবার আসানসোল জেলে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। ২০২১ সালে লটারিতে অনুব্রত ১ কোটি টাকা […]

আরও পড়ুন

ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচারের ছক বানচাল করল পুলিশ, দাঁতনে ৭০০ গরু সহ আটক ৮টি ট্রাক

 ফের গরু পাচারের ছক বানচাল করল পুলিশ। ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচারের চেষ্টা। শনিবার দাঁতন সীমান্তে ৭০০ গরু-সহ ৮টি ট্রাককে আটক করল পুলিশ। ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচার করতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটক হয় এই ৮টি গরু বোঝায় ট্রাক।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সোনাকনিয়া এলাকায় ওড়িশা-বাংলা সীমান্তে […]

আরও পড়ুন

সর্বশিক্ষা মিশনের ১ হাজার কোটি টাকা পেল রাজ্য

কেন্দ্রের টাকা যাতে রাজ্য সরকার না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক হাজার কোটি টাকা দিল মোদি সরকার।

আরও পড়ুন

গুজরাত বিধানসভায় প্রথম দফায় ৪৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

গুজরাতে বিধানসভা ভোট ঘোষণা হতেই প্রথম দফায় ৪৩ জন প্রার্থীর নাম প্রকাশ করল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিলের বিরুদ্ধে লড়বেন রাজ্যসভার সাংসদ অমি অজনিক। ৪৩ জনের তালিকায় নতুন মুখ ৩২। লোকসভা হোক বা বিধানসভা, কংগ্রেসের প্রার্থী তালিকা বরাবরই শেষ মুহূর্তে প্রকাশ করা হয়। কিন্তু এতদিনের ‘পরম্পরা’ থেকে বেরিয়ে এসে গুজরাতে ভোট ঘোষণার দু’দিনের মধ্যেই প্রথম দফার […]

আরও পড়ুন

আগামী সপ্তাহে নদীয়া সফরে মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহে নদীয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন। পাশাপাশি করবেন ওই জেলার প্রশাসনিক বৈঠকও। সোমবার কলকাতায় শহিদ মিনারে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরদিনই নদীয়া রওনা দেবেন তিনি। ৮ নভেম্বর তাঁর কৃষ্ণনগর পৌঁছনোর কথা। ৯ তারিখ তৃণমূল কংগ্রেসের একটি সভায় বক্তৃতা রাখবেন দলনেত্রী। এগুলি পঞ্চায়েত ভোটের আগে বিশেষ […]

আরও পড়ুন

নাসিকের কাছে শালিমার এক্সপ্রেসে আগুন

শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেসে আগুন। জানা গিয়েছে, আজ সকাল ৮টা ৪৫ নাগাদ নাসিকের কাছে শালিমার লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের মালবাহী কামরায় আগুন লেগে যায়। যদিও যাত্রীবাহী কামরাগুলিতে সেই আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দ্রুত মালবাহী কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেয় রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে, উল্টে গেল রোয়িং বোট

রোয়িং শুরু হতে না হতেই ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে। সকাল সাড়ে সাতটায় ফের উল্টে গেল একটি অনুশীলন বোট। তবে কলকাতা পুলিসের গাইডলাইন থাকায় বড় অঘটন ঘটেনি। পেশায় ব্যবসায়ী ৫০ বছরের সুনীল শেঠিয়া বিগত আট বছর ধরে বেঙ্গল রোয়িং ক্লাবের মেম্বার। সকাল সোয়া সাতটায় নিজের মেম্বারশিপ কার্ড জমা দিয়ে তিনি একটি সিঙ্গল বোটে জলের মাঝখানে যান। […]

আরও পড়ুন
error: Content is protected !!