সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন। চারদিনের সিবিআই হেফাজত শেষে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশ মিশ্রকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ […]

আরও পড়ুন

ট্রাফিক আইন ভাঙার অপরাধে অনুষ্কা ও অমিতাভে বিরুদ্ধে ব্যবস্থা নেবে মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা অনুষ্কা শর্মা ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে মুম্বই পুলিশ। সম্প্রতি দুই তারকাকেই পৃথক দু’টি ক্ষেত্রে হেলমেচ ছাড়াই বাইকের পিছনে বসে ভ্রমণ করতে দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমে ঘুরছে সেই দু’টি ভিডিও। যার জেরে নেটিজেনদের রোষের মুখেও পড়েতে হয়েছে অনুষ্কা ও বিগ-বিকে। দু’জনের বিরুদ্ধেই দ্রুত ট্রাফিক আইন ভাঙার অপরাধে ব্যবস্থা নেওয়া হবে […]

আরও পড়ুন

আমেরিকার নিউ মেক্সিকোতে বন্দুকবাজের হানায় মৃত ৩

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় প্রাণ হারালেন ৩ জন। জানা গিয়েছে, নিউ মেক্সিকো অঞ্চলের ফার্মিংটনের একটি জনবসতিপূর্ণ এলাকায় এলোপাথাড়ি গুলি ছোঁড়া শুরু করে ১৮ বছর বয়সী এক যুবক। মুহূর্তে প্রাণ হারান ৩ জন। জখম হন অনেকে। জখমদের মধ্যে ২ জন পুলিশকর্মীও রয়েছেন। বন্দুকবাজকে পাল্টা গুলি ছুঁড়ে নিকেশ করেছে পুলিশ।

আরও পড়ুন

বহরমপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা

পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুরে। আজ,মঙ্গলবার সকালে বহরমপুরের রাধারঘাট রাজ্য সড়কে একটি অটোকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকে থাকা দু’জনের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। এই মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে […]

আরও পড়ুন

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১০

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল রাতে শহরের লোফার্স লজ হোস্টেলের তিন ও চারতলায় আচমকাই আগুন লাগে। দমকলবাহিনী অকুস্থলে পৌঁছে দুর্গতদের উদ্ধার করা শুরু করে। কিন্তু ততক্ষণে অনেকেরই মৃত্যু হয়েছে। এখনও ২০ জনের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। প্রায় ৫০জন আবাসিককে এখনও অবধি উদ্ধার করা গিয়েছে। এখনও আগুন […]

আরও পড়ুন

অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, সেই লড়াইয়ে যতদিন না জিতছি থামব না: মমতা

অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে যতদিন না জিতছি থামব না। গতকাল এক ফেসবুক পোস্টে এই ভাষাতেই সমর্থকদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পোস্টে তিনি কেন্দ্র সরকারের প্রতিহিংসামূলক রাজনীতিরও কড়া সমালোচনা করেছেন। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ‘কেন্দ্রের উদাসীনতার জন্য বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। তাদের প্রতিহিংসামূলক রাজনীতির জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে’। পাশাপাশি বাংলার […]

আরও পড়ুন

প্রবল ঝড়-বৃষ্টির জেরে প্রায় এক ঘণ্টা থমকে অভিষেকের কনভয়, ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, অল্পের জন্য রক্ষা

এদিন বিকেলে ভাতার বাজার এলাকায় রোড শো শেষ করে মঙ্গলকোটের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে নতুনহাট এলাকায় একটি সভা করার কথা তাঁর। কিন্তু মঙ্গলকোটের নতুনহাটের দিকে যাওয়ার সময়েই আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের কনভয় তখন রাস্তায়। তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তায় থমকে যায় অভিষেকের কনভয়। বেশ কিছুক্ষণ আটকে […]

আরও পড়ুন

কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১, ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে ঝড়বৃষ্টি। আর এতেই বিপর্যস্ত হয়েছে ট্রেন পরিষেবা। একাধিক জায়গায় উপড়ে গেল গাছ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যুর ঘটনাও ঘটেছে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। হাওড়া- বর্ধমান শাখাতে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আপ হাওড়া-আরামবাগ লোকাল দাঁড়িয়ে আছে। পরিষেবা বন্ধ নামখানা লাইনেও। জানা গিয়েছে, একাধিক […]

আরও পড়ুন

মাদক মামলায় আরিয়ানকে মুক্ত করতে শাহরুখের কাছে ২৫ কোটি দাবি করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে, রিপোর্ট সিবিআইয়ের

মাদক মামলা থেকে আরিয়ানকে মুক্ত করতে শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়। শাহরুখকে হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ২৫ কোটি দাবি করা হয়। মাদক মামলা থেকে আরিয়ানকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে ২৫ কোটি দাবি করা হয় বলে অভিযোগ। সম্প্রতি সিবিআইয়ের তরফে এমনই এক তথ্য প্রকাশ্যে আসে। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে এমনই […]

আরও পড়ুন

আরও বাড়বে তাপমাত্রা, ৩ রাজ্যে সতর্কতা জারি করল হাওয়া অফিস

আবারও বাড়বে তাপমাত্রা। যার ফলে একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার হাওয়া অফিসের তরফে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যাতে উল্লেখ রয়েছে আজ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে প্রবল মাত্রায় তাপপ্রবাহ সৃষ্টি হবে। মঙ্গলবার বঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে বেশ কিছু পরামর্শও দিয়েছে হাওয়া […]

আরও পড়ুন
error: Content is protected !!