চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, পথ অবরোধ স্থানীয়দের

শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। দুর্ঘটনার পরেই মানবিকতা না দেখিয়ে কনভয়ের ওই গাড়ির চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ দীঘাগামী জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে নিরস্ত করেন। যদিও ওই দুর্ঘটনা নিয়ে […]

আরও পড়ুন

অধিগৃহীত জমির বাসিন্দাদের মালিকানা স্বত্ত্ব দেবে রাজ্য সরকার

ফের এক অভিনব পদক্ষেপ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৯৪৮ সালের Land Development and Planning বা LDP Act’র আওতায় অধিগৃহীত জমিতে বসবাসকারীদের মালিকানা সত্ত্ব দেওয়া হবে। ১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই LDP আইনের বলে জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন রাজ্য সরকার। কার্যত সেই সময় থেকেই […]

আরও পড়ুন

এনআরসি করতে দেব না, ভোটার লিস্টে নাম তুলুন, মালদার প্রশাসনিক বৈঠক বার্তা মুখ্যমন্ত্রীর

মালদা জেলার বুকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। সেই আশা বিফল হল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমজনতাকে যেমন মুখ্যমন্ত্রী বার্তা দিলেন তেমনি বার্তা দিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও। বুধবার রাতেই ট্রেনে করে মালদায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার শহরের দূর্গাকিঙ্কর সদনে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। […]

আরও পড়ুন

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমির দখল নিতে পারবে না বিশ্বভারতী, নির্দেশ কলকাতা হাইকোর্টের

জমি বিতর্কে স্বস্তি অমর্ত্য সেনের। বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে অমর্ত্যের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’র দখল নিতে উদ্যোগী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং আরও বলা ভাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের শীর্ষ আদালত এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসারের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে জানিয়েছে, বীরভূম জেলা আদালতে যতদিন না এই মামলায় রায় […]

আরও পড়ুন

কানিমোঝির সাংসদ নির্বাচন বাতিলের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

ডিএমকে সাংসদ তথা তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা কানিমোজির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন ডিএমকে সাংসদ। ২০১৯ সালের লোকসভা ভোটে তামিলনাডুর তোতুকুড়ি থেকে ডিএমকে’র টিকিটে নির্বাচিত হয়েছিলেন করুণানিধি কন্যা। […]

আরও পড়ুন

‘আমার রাজ্য মণিপুর জ্বলছে, দয়া করে সাহায্য করুন’, প্রধানমন্ত্রীর কাছে আর্জি মেরি কমের

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণীপুর। নেমেছে সেনা। জারি কার্ফু। মণিপুরে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন মেরি কম। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী এবং অসম রাইফেলস মোতায়েন করা হয়েছিল। সেখানে বুধবার উপজাতি আন্দোলনের সময় হিংসা ছড়িয়ে পরে। প্রবীণ বক্সার ভোরবেলা ট্যুইট করেছেন। সেখানে হিংসার ছবি শেয়ার […]

আরও পড়ুন

‘কেন্দ্রীয় সরকার চাইলে দেশের হয়ে জেতা পদক আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত’, পুলিশি আক্রমণের পর সরব ভিনেশ-রা

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে আন্দেলান বজরং-ভিনেশরা শুরু করেছিলেন, যত দিন যাচ্ছে সেই আন্দোলন যেন আরও নতুন নতুন রূপ পাচ্ছে। গত বুধবার রাতে আচমকাই দিল্লি পুলিশের একটি দল যেভাবে কুস্তিগীরদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের ওপর আক্রমণ করেছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। বৃহস্পতিবার তারই ফলশ্রুতিতে বজরং-ভিনেশরা জানিয়ে দিলেন, সরকার […]

আরও পড়ুন

কালীঘাটের কাকু-র বাড়ি সহ ৭ জায়গায় সিবিআই হানা

পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) এবার একসঙ্গে ছয় জায়গায় হানা দিল সিবিআই । বৃহস্পতিবার সকাল সকালই অভিযানে বের হয় সিবিআইয়ের মোট ৭টি দল। প্রথমে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক বা অফিসার অন স্পেশাল ডিউটি সুকান্ত আচার্যর নিউ বারাকপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। […]

আরও পড়ুন

দেউলিয়া হওয়ার মুখে বিমানসংস্থা গো-ফার্স্ট, আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ উড়ান, যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ ডিজিসিএ-র 

দেউলিয়া হওয়ার মুখে দাঁড়ানো বিমান সংস্থা গো ফার্স্টের উড়ান পরিষেবা আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি বিমান সংস্থার এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। অন্যদিকে উড়ান বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম আবিলম্বে ফেরত দেওয়ার জন্য বিমান সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ। গত কয়েকদিন ধরেই আর্থিক সঙ্কট চলছে […]

আরও পড়ুন

আগামীকাল রাত থেকে টানা ৬ ঘণ্টা নিষ্ক্রিয় থাকবে কলকাতার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম

আগামীকাল শুক্রবার রাত পৌনে ১২টা থেকে টানা পৌনে ৬ ঘণ্টা কলকাতা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) নিষ্ক্রিয় থাকবে। অর্থাৎ কাল রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ থাকবে রেলের যাবতীয় অনলাইন পরিষেবা। এই সময়ে অনলাইনে টিকিট বুকিং, ইন্টারনেট বুকিং, চার্ট তৈরিসহ সমস্ত পরিষেবা মিলবে না। দেশের একাধিক রেল জোনে যার প্রভাব পড়তে চলেছে। […]

আরও পড়ুন
error: Content is protected !!