```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এনআরসি করতে দেব না, ভোটার লিস্টে নাম তুলুন, মালদার প্রশাসনিক বৈঠক বার্তা মুখ্যমন্ত্রীর

মালদা জেলার বুকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। সেই আশা বিফল হল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমজনতাকে যেমন মুখ্যমন্ত্রী বার্তা দিলেন তেমনি বার্তা দিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও। বুধবার রাতেই ট্রেনে করে মালদায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার শহরের দূর্গাকিঙ্কর সদনে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। অডিটোরিয়াম থেকে তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি NRC নিয়ে, কালিয়াগঞ্জ নিয়ে, ভোটার লিস্ট নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার প্রশাসনিক সভায় সরকারের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে জেলা সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন NRC নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘NRC নিয়ে আবার চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সরাসরি NRC-র নাম বলা হয়নি। নির্বাচন সামনে এলেই এইসব মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা NRC করব না। NRC করতেও দেব না। চিঠিতে পরিষ্কার লেখা আছে যাঁদের আধার কার্ড, প্যান কার্ড, মাথা-মুণ্ডু কার্ড না থাকবে, তাদেরকে বিদেশি হিসেবে ঘোষণা করা হবে। মানে যাতে তাঁদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাড়িয়ে দেওয়া যায়। ঠিক যেমনটা অসমে হয়েছিল। ওটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি দেখে নেব। তবে অতি অবশ্যই Voter List-এ নিজেদের নাম তুলবেন। ১০ বছর পর আধার কার্ড নতুন করে করতে বলছে। সেটা যখন শুরু হবে তবে করে নেবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। যাতে বলতে না পারে যে ভোট দেওয়ার কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা সব কিছুই করতে পারে। কোনও বিশ্বাস নেই এঁদের ওপর। তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম।’

error: Content is protected !!