পুরীতে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথদেব-এর রথযাত্রা উৎসব, সমুদ্রনগরীতে জনজোয়ার

রথযাত্রা উপলক্ষে পুরীতে আজ ভক্তদের উপচে পড়া ভিড়। আজ থেকেই পুরীর রথযাত্রার শুরু। প্রাণের উৎসবে সামিল হতে পুরীতে আজ জনজোয়ার। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা বাঁধভাঙা আবেগ নিয়ে পুরীতে হাজির হয়েছেন। আজ রথযাত্রা। সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালনে মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। ওড়িশার বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের একাধিক রাজ্য থেকে পুন্যার্থীদের ভিড় পুরীতে। প্রভু জগন্নাথ, বলভদ্র ও […]

আরও পড়ুন

কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ রথযাত্রা ৷ পুরীর পাশাপাশি রাজ্যেও মহাধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা ৷ এদিন প্রভু জগন্নাথদেব রথে করে মাসির বাড়ি রওনা দেন এদিন ৷ এক সপ্তাহ কাটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে ৷  রাজ্যে ৫২ তম রথযাত্রা উৎসব পালন করছে কলকাতার ইসকন মন্দির । জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রথ আজ ইসকনের মন্দির থেকে বের হবেv । এই […]

আরও পড়ুন

নিউজিল্যান্ডে রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপ, জখম ৪

নিউজিল্যান্ডে একাধিক চিনা রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপালো এক যুবক। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টা নাগাদ এক বছর চব্বিশের যুবক অকল্যান্ড শহরের একাধিক চিনা রেস্তোরাঁয় হানা দেয়। কুঠার জাতীয় ধারালো অস্ত্রের কোপে জখম হন রেস্তোরাঁয় খাবার খেতে আসা ৪ জন। তাঁদের তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটে কেন্দ্রবাহিনী মোতায়েনেই সায়, সুপ্রিমকোর্টে ধাক্কা খেল রাজ্য ও কমিশন

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য ও কমিশন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করা। যেহেতু একই দিনে এতগুলো বুথে একসাথে ভোট হচ্ছে। তাই সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করছে না।  তাই এখন হাইকোর্টের নির্দেশ […]

আরও পড়ুন

এবার ৩ দিনের সফরে আমেরিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদির

 তিন দিনের আমেরিকা সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নয়া দিল্লি থেকে রওনা দিলেন মঙ্গলবার সকালে। নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক, প্রযুক্তি, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন মোদি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের […]

আরও পড়ুন

রাজ্যবাসীকে রথের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ রথযাত্রা। দেশজুড়ে এদিন সকাল থেকেই ধূমধাম সহকারে রথযাত্রার উৎসব শুরু হয়ে গিয়েছে। বাদ নেই বাংলাও। রাজ্যের আনাচেকানাচে এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রভু জগন্নাথের বার্ষিক উৎসবের সমাহার। এহেন পূণ্য দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে কলকাতার রাজপথে দেখা যাবে ইসকনের রথের রশি টানতে। তিনিই রথযাত্রার উদ্বোধন করবেন। সঙ্গে দেবেন বার্তাও। […]

আরও পড়ুন

ব্রিটেনে নেশাগ্রস্ত তরুণীকে ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল ভারতীয় পড়ুয়া

সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, তরুণটি নেশাবিহ্বল তরুণীকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঝাপসা সাদাকালো একটা ফ্রেম। কম স্পষ্ট। কিন্তু পরের ঘটনাক্রমে কোথাও কোনও অস্পষ্টতা ছিল না। সে তরুণীকে তার ঘরে নিয়ে গিয়েছিল। এবং সেখানে তাঁকে সে ধর্ষণ করে! তার নাম প্রীত ভিকাল। বয়স কুড়ি। ধর্ষণের আগে বিছানায় শায়িতা ওই ইনটক্সিকেটেড তরুণীর ছবিও তোলে সে। […]

আরও পড়ুন

অনার কিলিং! বিজেপি শাসিত মধ্যপ্রদেশ যুগলকে গুলি করে খুন করে দেহ ফেলা হল কুমির ভর্তি চম্বল নদীতে

শিবানী এবং রাধেশ্যাম, শিবানীর বাড়ির বাধায় কান দেননি। বাড়ির আপত্তিকে পাত্তা না দেওয়ার ফল অনার কিলিংয়ের ভয়ংকর ঘটনার সাক্ষী রইল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। সোমবার পুলিশ জানিয়েছে, ১৮ বছরের তরুণী এবং তাঁর ২১ বছরের প্রেমিককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তরুণীর পরিবারের বিরুদ্ধে। যুবক দম্পতির মৃতদেহ তখন ভারী পাথরের সাথে বেঁধে কুমির ভর্তি চম্বল নদীতে […]

আরও পড়ুন

একসঙ্গে ৫০০টি বিমান কিনছে ইন্ডিগো

একসঙ্গে ৫০০টি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। ফ্রান্সের বিখ্যাত এয়ারবাস কোম্পানির থেকে ৫০০টি ‘এ৩২০ ফ্যামিলি এয়ারক্রাফ্ট অর্ডার দিল ইন্ডিগো। দুনিয়ার কোনও একটি কোম্পানির এটাই একসঙ্গে সবচেয়ে বেশী এয়ারবাস কেনার রেকর্ড বলে জানিয়েছে ইন্ডিগো। ২০৩০-৩৫-র মধ্যে তাদের অর্ডার করা সব এয়ারবাস ইন্ডিগো পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিগোর এখন ৩০০টি বিমান […]

আরও পড়ুন

উত্তপ্ত দিনহাটা, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি চালাল বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা!

কিছুদিন আগেই দিনহাটায় এক বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুনের অভিযোগ উঠেছিল। এবার এক তৃণমূল প্রার্থীর স্বামীকে ঘিরে ধরে গুলি চালাল দুষ্কৃতীরা। সোমবার ওই ঘটনা ঘটেছে গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গুলিবিদ্ধ আজিজুর রহমান। অভিযোগ উঠেছে নির্দল প্রার্থী হামিদুল হকের অনুগামীদের বিরুদ্ধে। আজিজুলকে ঘিরে পরপর ৪টি গুলি চালানো হয় বলে অভিযোগ। এবার […]

আরও পড়ুন
error: Content is protected !!