জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় খতম ৫ জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। উত্তর কাশ্মীর জেলার লাইন অফ কন্ট্রোলের কাছে জুমগুন্ড এলাকায় বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সারারাত সংঘর্ষের পর ভোরে এনকাউন্টার শুরু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে অভিযান চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। […]

আরও পড়ুন

উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.৮

শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ । কম্পন অনুভূত হয়েছে ভারতের অসম এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও। এদিন সকাল ১০টা বেজে ১৬ মিনিটে এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের অভ্যন্তরে, সিলেটের গোলাপগঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে এই […]

আরও পড়ুন

আজ থেকে টানা ১৫ দিন বর্ধমান মেইন শাখায় বাতিল ১০টি লোকাল

শুক্রবার থেকে টানা ১৫ দিন বর্ধমান মেন শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল ট্র্যাকের প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। যার জেরে ১৬ থেকে ৩০ জুন বর্ধমান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে–৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৭০১১, ৩৬৮২৫। বর্ধমান থেকে–৩৭৮৩৪, ৩৭৮৪০। পাণ্ডুয়া থেকে–৩৭৬১৪। তারকেশ্বর থেকে–৩৭৩৫৪।  শ্রীরামপুর […]

আরও পড়ুন

উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, পেট্রল বোমা ছুড়ে অগ্নিসংযোগ

 পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মণিপুরে। ফের অশান্তির আগুনে জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যটি। নতুন করে মাথাচাড়া দিয়েছে আন্দোলন। এর মাঝেই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রায় ১০০০ জন দুষ্কৃতী। অশান্তি ঠেকাতে ইম্ফলে লাগু করা হয়েছে কার্ফু। কিন্তু সেই কার্ফু উপেক্ষা করেই গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে মণিপুরের ইম্ফলের কোঙ্গবা এলাকায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,সময় মত ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন কথা নয়, কাজ হবে এবার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিংসা প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরের প্রতিক্রিয়া এভাবেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল […]

আরও পড়ুন

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বজায় থাকবে

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহ বইবে। দক্ষিণবঙ্গের সব জেলায় ১৮ তারিখ পর্যন্ত অস্বস্তিকর গরম জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হবে।দার্জিলিং ও কালিংপং- এ ভূমিধসের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে আগামী ১৯ জুন পর্যন্ত দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় […]

আরও পড়ুন

কোনও নোটিস বা সমন ছাড়াই ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজি

বুধবারই অ্যাঞ্জিওগ্রাম করা হয় মন্ত্রীর। চেন্নাইয়ের যে হাসপাতালে বালাজির চিকিৎসা করা হচ্ছে, সেখানে বলা হয়েছে এই অস্ত্রোপচারের ফলে তিন ধরনের রক্তবাহিত অসুখের হতে পারে যার জন্য দ্রুত সিএবিজি-বাইপাস সার্জারি করা প্রয়োজন। আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ট্যালিন ঘনিষ্ঠ এই নেতাকে। আর্থিক তছরুপের মামলায় ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর চেন্নাইয়ের […]

আরও পড়ুন

হুঁশিয়ারি-র পর, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, নির্দেশ হাইকোর্টের

 দুপুরেই হুঁশিয়ারি দিয়েছিলেন। কয়েক ঘন্টা বাদে বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কেন্দ্রীয় বাহিনীর জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবেদন জানানোর জন্যও কমিশনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্রীয় সরকারকেই বহন […]

আরও পড়ুন

মনোনয়নের দিন বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনারকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে । শাসক দল ও পুলিশের একাংশের মধ্যেই এই ঘটনা বারবার ঘটছে । তাই মনোনয়নের সময়সীমা আরও একদিন বাড়ানো হোক । এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি দিয়েছেন । আজ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় বিপর্যয়: ৬২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরালো পাকিস্তান

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিন্ধ প্রদেশ থেকে ৬২০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিল পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার সময় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কেটি বন্দরা এবং গুজরাতের কচ্ছ জেলায় আছড়ে পড়তে পারে। সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন সংবাদমাধ্যমকে বলেন, সিন্ধ এর উপকূলবর্তী অঞ্চলগুলির কাছাকাছি জায়গাগুলি থেকে প্রায় ৬২ হাজার লোককে সরিয়ে নেওয়া […]

আরও পড়ুন
error: Content is protected !!