আগামী ১৭ জুন কালীঘাটে তৃণমূলের নির্বাচনী বৈঠক

আগামী ১৭ জুন তৃণমূ্লের মেগা নির্বাচনী বৈঠক । কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতৃত্ব । এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া গিয়েছে এই বৈঠকে রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্বাচন কমিটির সদস্যরা […]

আরও পড়ুন

স্থলভাগ থেকে ১৮০ কিমি দূরে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাত জুড়ে জারি লাল সতর্কতা

গুজরাতের জাখাউ বন্দর থেকে মাত্র ১৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার এমনই জানানো হল আবহাওয়া দফতরের তরফে। ফলে যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় বিপর্যয় যখন শক্তিশালী হয়ে গুজরাটের দিকে এগোচ্ছে, সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর জানান, ওখা এবং মুন্দ্রা বন্দরে জাহাজ তৈরি। সেই সঙ্গে চক্কর কাটছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চপারও। […]

আরও পড়ুন

চোপড়ায় গুলিবিদ্ধ বাম এবং কংগ্রেস প্রার্থী, মৃত ১

আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল করার শেষ দিন। আর সেই শেষ দিনেই জীবন ও রক্ত ঝরল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। সেখানকার চোপড়ায় এদিন বাম ও কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। অভিযোগ সেই মিছিল লক্ষ্য করেই গুলি চালানো হয়। তাতেই গুলিবিদ্ধ হন দুই দলের একাধিক প্রার্থী। একজনের মৃত্যুও হয় গুলি লেগে। অভিযোগ শাসক […]

আরও পড়ুন

মমতার বাংলায় বাড়ছে বিদেশী বিনিয়োগ, এবার মানল মোদি সরকারও

বিরোধীদের একনাগাড়ের দাবি, বাংলায় শিল্প আসছে না, বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইছে না, বাংলায় শিল্পের পরিবেশ নেই, শিল্প গঠনের অনুকূল পরিবেশ নেই, সিঙ্গুরের সময় থেকেই তৃণমূল শিল্পবিরোধী। অন্যদিকে শাসক দলের বক্তব্য, বিরোধীরা বাংলার উন্নয়ন চোখে দেখতে পায় না। তাঁরা বাংলার ভালও চায় না। সারাক্ষণ খালি বাংলার বদনাম করার তাঁদের একমাত্র কাজ। বাংলার বাইরে গিয়েও তাঁরা […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে ভাঙন শুরু বিজেপিতে, কংগ্রেসে যোগ দিলেন সিন্ধিয়া ঘনিষ্ঠ নেতা

ভোটমুখী মধ্যপ্রদেশে ভাঙন শুরু হল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা বৈজনাথ সিং। বুধবার ৪০০ গাড়ির কনভয় নিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে ৩০০ কিলোমিটার দূরে ভোপালে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। শুধু বৈজনাথ একা নন, তাঁর সঙ্গে হাত শিবিরে যোগ দিয়েছেন বিজেপির ১৫ জন জেলা স্তরের নেতা। দলে তাঁদেরকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও শুভেন্দুর মামলা হাইকোর্টে, দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশনও

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও জোড়া মামলা এদিন অর্থাৎ বৃহস্পতিবার দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। একটি মামলা দায়ের করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অপরটি দায়ের করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। শুভেন্দুর দাবি, আদালতের নির্দেশ মানছে না কমিশন। অন্যদিকে কমিশনের মামলা মূলত স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে দেওয়া নির্দেশের পুনর্মূল্যায়ণের আর্জি। কার্যত এই জোড়া […]

আরও পড়ুন

গুজরাতে ফের ভেঙে পড়ল সেতু

মোরবি সেতু বিপর্যয়েও শিক্ষা হয়নি গুজরাতের বিজেপি সরকারের। মোদির রাজ্যে ফের ভেঙে পড়ল নবনির্মিত ব্রিজ। বুধবার ঘটনাটি ঘটেছে তাপি জেলায়। মিন্ধোলা নদীর উপর নির্মিত সেতুটি মাইপুর এবং দেগামা গ্রামের সংযোগকারী রাস্তার অন্যতম অংশ। সেখান দিয়ে যানচলাচল এখনও চালু হয়নি। তার আগেই এদিন সেতুর একাংশ ভেঙে পড়ে। তাপির জেলাশাসক বিপিন গর্গ জানিয়েছেন, ঘতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টার ভারত বনধ এবং রেল অবরোধ, নাকাল নিত্যযাত্রীরা

আগামী ৮জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য এদিনই মনোনয়ন দাখিলের শেষ দিন। অথচ এই দিনেই ভারত বনধ ডেকে বসে আছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামের একটি সংগঠন। মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে এই সংগঠনটি। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের আদিবাসী মর্যাদা না দেওয়া। এই বনধের জেরে রাজ্যের […]

আরও পড়ুন

আজ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করতে পারে দিল্লি পুলিশ

 ভারতী কুস্তিফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে চার্জশিট পেশ করার সম্ভাবনা রয়েছে দিল্লি পুলিশের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠকের পরই তাঁদের আশ্বাস দিয়েছিলেন ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট করা হবে। উল্লেখ্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৭ জুন। তারপরই আন্দোলনরত কুস্তিগীর বজরং […]

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে গরম থাকবে শনিবার পর্যন্ত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

 চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ বইবে। কোস্টাল সংলগ্ন জেলাগুলিতে অস্বস্তিকর গরমের পরিবেশ জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে । তবে হালকা বৃষ্টির সম্ভাবনা […]

আরও পড়ুন
error: Content is protected !!