নারী দিবসের আগে দিল্লির মহিলাদের অ্য়াকাউন্টে ২৫০০ টাকা, দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই ঘোষণা রেখা গুপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই মহিলাদের বড় আশ্বাস দিলেন রেখা গুপ্তা ৷ বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি ৷ তার আগেই দিল্লির হবু মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার মহিলাদের জন্য ২৫০০ টাকা মাসিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে ৷ বুধবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তাকে সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা নির্বাচিত করা হয় ৷ […]

আরও পড়ুন

সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টি!

বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ! ঝেড়ে নামল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । সারা দিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাঁকুড়া-বর্ধমান জেলায়। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দিনের বেলায় রীতিমতো ঘাম হচ্ছিল। […]

আরও পড়ুন

মহাকুম্ভে যাওয়ার পথে কুলটিতে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৬ 

প্রয়াগরাজ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জন মহিলা। এক মহিলার অবস্থা গুরুতর। মৃত ও আহতরা সবাই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের বাসিন্দা। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি থানার চৌরঙ্গি মোড়ের কাছে ৷ জানা গিয়েছে […]

আরও পড়ুন

কলকাতার ট্যাংরায় বাড়ি থেকে উদ্ধার তিনজনের দেহ!

কলকাতার ট্যাংরায় বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার ও বাইপাসের দুর্ঘটনাকে ঘিরে পরতে পরতে রহস্য। বাড়িতে পড়েছিল তিনটি দেহ। বাইপাসে দুর্ঘটনা হল সেই পরিবারের গাড়ির। সেই গাড়িতে ছিলেন দুই ভাই ও এক কিশোর। তারা আহত। মানসিকভাবে বিধ্বস্ত। ভর্তি রয়েছেন হাসপাতালে।  ১২টা ৫৩ মিনিটে ট্যাংরার বাড়ি থেকে বেরিয়েছিল গাড়ি। কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে অভিষিক্তা মোড়ে পিলারে সেই […]

আরও পড়ুন

নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মসনদে বসছেন রেখা গুপ্তা

জল্পনার অবসান ৷ নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল বিজেপি ৷ দিল্লির মসনদে বসছেন রেখা গুপ্তা ৷ আগামিকাল, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে জিতেছেন তিনি ৷ এই শালিমার বাগ আসন থেকে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন সাহিব সিং ভার্মা […]

আরও পড়ুন

রামলীলা ময়দানে শপথ দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর, থাকবেন প্রধানমন্ত্রী

নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও শপথ অনুষ্ঠান কোথায় হবে, তা জানিয়ে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেই প্রস্তুতি তুঙ্গে ৷ এনিয়ে বুধবার দিল্লির ট্রাফিক পুলিশ নির্দেশিকাও জারি করে দিয়েছে ৷ আগামিকাল, 20 ফেব্রুয়ারি দুপুর 12টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের […]

আরও পড়ুন

জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অভিজিৎ রায় নামের  চ্যাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথমে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যালে। সেখান থেকে ওই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা ফের তাকে নিয়ে যায় জলপাইগুড়ির একটি নার্সিংহোমে। আজ, বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ গোটা পরিবার।

আরও পড়ুন

দীর্ঘ আট ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে বেরোলেন তদন্তকারীরা

দীর্ঘ আট ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর মঙ্গলবার গভীর রাতে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও বিড়ি কারখানার অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসাররা। তদন্ত শেষে অফিসাররা বেরিয়ে যেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমি আইন মেনেই ব্যবসা করি। ৩০ হাজার শ্রমিকের রুজি রোজগারের ব্যাপার রয়েছে। তদন্ত যত কম হয় […]

আরও পড়ুন

বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিক তৈরির কারখানা, দমকলের রাতভোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক তৈরির কারখানা। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাত ১ টা নাগাদ হাওড়ার আমতার নতুন রাস্তার পাশে একটি প্লাস্টিক তৈরির কারখানায় আগুন লাগে। সূত্রের খবর, ওই কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও গোটা কারখানাকে গ্রাস করে নেয়। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি […]

আরও পড়ুন

তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা

জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান এবং অসমে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরেই দেশের বিভিন্ন অংশ তার প্রভাব পড়েছে। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। […]

আরও পড়ুন
error: Content is protected !!