```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, মৃত ২২, আহত ৬০

আমেরিকার মেইন প্রদেশের লুইসটন শহরে বন্দুকবাজের হানায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে ৬০জন। জানা গিয়েছে, এদিন একটি রেস্তোরাঁয় ঢুকে হামলা চালায় আততায়ী। হামলাকারীর এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় ২২ জনের মৃত্যু ছাড়াও একাধিক মানুষ জখম হয়েছেন বলে খবর। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ। আততায়ীর একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বন্দুকবাজ ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে খবর। তাকে পাকড়াও না করা অবধি এলাকায় কাউকে বেরোতে নিষেধ করা হয়েছে। বন্দুকবাজ ধরা না পড়া অবধি বন্ধ রাখতে বলা হয়েছে দোকানপাট, রেস্তোরাঁ।

error: Content is protected !!