```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গ্যাস লিক করে দিল্লির মিউনিসিপাল স্কুলে অসুস্থ ২৮ পড়ুয়া

গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়ল দিল্লির নারাইনা এলাকার একটি মিউনিসিপাল স্কুলের অন্তত ২৮ জন পড়ুয়া। পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়। তার মধ্যে দুই পড়ুয়াকে অক্সিজেনও দিতে হয়েছে। জানা গিয়েছে, স্কুলের পাশ দিয়েই গেছে রেললাইন। সেই লাইনের আশপাশ দিয়ে গিয়েছে গ্যাস, জল প্রভৃতির লাইন। সেখানেই কোথাও লাইনে ত্রুটির জেরে গ্যাস বেরিয়ে এসেছে। টিফিন পিরিয়ড শেষে দিল্লির নারাইনা এলাকায় পুরসভার স্কুলে (নগর নিগম স্কুল) ক্লাস শুরু হয়েছিল। তখন আচমকাই তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। অসুস্থ বোধ করতে শুরু করে পড়ুয়ারা। তড়িঘড়ি তাদের নিয়ে খোলা জায়গায় চলে আসেন শিক্ষকরা। দিল্লি পুরসভা(এমসিডি)–র তরফ জানানো হয়েছে, ১৯ জন পড়ুয়াকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের আচার্য শ্রী ভিক্ষু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে গিয়ে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মেয়র শেলি ওবেরয়। তিনি জানান, গ্যাস লিকের বিষয়টি বিশদে তদন্ত করে দেখবে ফরেন্সিক বিভাগ। প্রসঙ্গত, স্কুলের ৫০ মিটারের মধ্যে দিয়ে গিয়েছে রেললাইন। ঘটনার কিছুক্ষণ আগে ওই লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। সেই ট্রেনটি স্কুলের কাছাকাছি এসে থেমে যায়। সেখান থেকেই কি গ্যাসের গন্ধ স্কুলে ছড়াল? অন্য একটি সূত্রের দাবি, ট্রেনের চাপে ভূগর্ভস্থ গ্যাসের পাইপলাইন ফেটে গিয়ে গ্যাস চুঁইয়ে বেরিয়ে এই কাণ্ড ঘটেছে। দিল্লি পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। 

error: Content is protected !!