```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান, মৃত ৪

ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারালেন ৪ জন। আহত একাধিক। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। ভিন্দ জেলার জাতীয় সড়কে। যাত্রীবাহী পিক আপ ভ্যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়রাই পুলিশে খবর দেন। দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর পিক আপ ভ্যানের চালককে প্রথমে আটক করা হয়েছে। চালকের ত্রুটিতেই দুর্ঘটনাটি ঘটেছে। তাকে গ্রেপ্তার করা হতে পারে। 

error: Content is protected !!