```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী

ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী। আজ সকালে মাওবাদীদের সঙ্গে ওই সংঘর্ষ হয় বিজাপুর জেলার পোমরা জঙ্গলে। গোপন সূত্রে খবর ছিল, মিরতুর থানা এলাকার ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে ৩০-৪০ জন মাওবাদী। সেই খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়েই বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলিতে নিহত হয় ৪ মাওবাদী। এদের মধ্যে ২ জন মহিলা। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দর রাজ সংবাদমাধ্যমে জানান, নিহতদের কাছে থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি থ্রি ওয়ান ফাইভ রাইফেল, দুটি দেশি বন্দুক ও বিপুল গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে বিস্ফোরক, ডিটোনেটার, ক্যাম্প তৈরির সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মাওবাদী ও যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই হয়। এরপর এলাকায় তল্লাশির সময় ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে। আরও কোনও মৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে কিনা তা খুঁজে দেখতে তল্লাশি করা হচ্ছে। ওই সংঘর্ষে যৌথবাহনীর কেউ আহত হয়নি। মৃত মাওবাদীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

error: Content is protected !!