```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি বিধায়কের গাড়ি পিষে দিল চার বছরের শিশুকন্যাকে

বিজেপি বিধায়েকর গাড়ি পিষে দিল চার বছরের এক শিশুকন্যাকে ৷ ঘটনার পরই গাড়ির চালক পলাতক ৷ তবে গাড়িতে সেইসময় উত্তর প্রদেশের কাটরা আসনের বিজেপি বিধায়ক বাওয়ান সিং ছিলেন কি না, তা স্পষ্ট নয় ৷ শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বিজেপি নেতার গাড়িটি বাজেয়াপ্ত করেছে ৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় বিজেপি বিধায়ক গাড়িতে ছিলেন না ৷ তবে চালকের সঙ্গে বিধায়কদের পরিবারের সদস্যরা ছিলেন ৷ যদিও ঘটনার পরই গাড়ির চালক ও যাত্রীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বাওয়ান সিংয়ের ওই চারচাকা গাড়িটি দয়ারাম পূর্বা পাহাড়পুরের কাছে পৌঁছতেই ওই 4 বছরের শিশুকে ধাক্কা দেয় ৷ রবিবার পরিবারের সঙ্গে ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল বছর চারেকের করিশ্মা ৷ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। কিন্তু শিশু কীভাবে রাস্তায় এল, তা জানা যায়নি ৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রাক্তন সমাজবাদী পার্টির বিধায়ক বৈজনাথ দুবে পাহাড়পুর থানায় পৌঁছন ৷ ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পুলিশের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

error: Content is protected !!