```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গাজায় ইজরায়েলি হামলায় মৃত ৪০০

গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করছে ইজরায়েল। গাজার উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ মৃত প্রায় ৪০০ জন।আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজা উপত্যকার হামাস পরিচালিত কর্তৃপক্ষ। শনিবার ইজরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এখানে হতাহতের ঘটনা না ঘটলেও উত্তরাঞ্চলের হামলার কারণে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, চলমান সামরিক হামলায় উত্তরাঞ্চলে ৪০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। যা আবারও এলাকাটিকে ধ্বংস করেছে। সামরিক বাহিনী ৬ অক্টোবর উত্তর গাজাকে লক্ষ্য করে একটি ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। তারপর থেকে, ভয়ংকর হামলা চালিয়ে চলছে ইসরায়েল। ঘরবাড়ি ছাড়া গাজার স্থানীয় বাসিন্দারা।

error: Content is protected !!