```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ ৪৯ পড়ুয়া

স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ পড়ুয়ারা ৷ এমনই অভিযোগ উঠেছে যোগী-রাজ্য উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সুহাগপুরা এলাকায় রয়েছে শক্তহাল গ্রামে। এখনও পর্যন্ত ৪৯ জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে খবর ৷ তাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে ৷ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন গ্রামের প্রধান ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তাঁরাও ধন্দে রয়েছেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ প্রশাসনের তরফে জানা গিয়েছে, তিনদিন আগে ওই শিশুরা ওষুধ খেয়েছিল ৷ তার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ কয়েকজনের জ্বরও আসে ৷ শুক্রবার সকালে স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

error: Content is protected !!