```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে চিপসের প্যাকেটের লোভ দেখিতে ডেকে এনে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ, গ্রেফতার ১৭ বছরের কিশোর

চিপসের প্যাকেটের লোভ দেখিতে ডেকে এনে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৭ বছরের এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরপ্রদেশের লখনউয়ের খালা বাজার এলাকায় ৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে একটি মামলাও রুজু করেছে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে খালা বাজারেই থাকে শিশুটি ৷ এলাকার বাকি শিশুদের সঙ্গে বাড়ির বাইরে প্রতিদিন খেলতে যায় সে ৷ রবিবারও বাড়ির বাইরে খেলছিল শিশুটি ৷ সেই সময় তাকে চিপসের লোভ দেখায় অভিযুক্ত প্রতিবেশী যুবক ৷ শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দেবে বলে নিজের বাড়িতে নিয়ে আসে সে ৷ বিকেল গড়িয়ে সন্ধ্য়া হওয়ার পরও শিশুটি বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি শুরু করে শিশুর পরিবারের লোকজন ৷ সেই সময় প্রতিবেশী যুবকের ঘর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ছুটে যানা মা-বাবা ও স্থানীয়রা ৷ তবে কয়েকবার ডাকাডাকি করার পরও দরজা না-খোলায় ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেন তাঁরা ৷ দরজা খুলতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় তাঁদের কাছে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খালা বাজার থানার পুলিশ ৷ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন শিশুটির মা-বাবা ৷

error: Content is protected !!