```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, আহত ৩৫০, চলছে উদ্ধার কাজ

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত অন্তত ৩০ । আহত ৩৫০ । জানা গিয়েছে । ওড়িশার বালেশ্বর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন মানুষ । এখনও উদ্ধার কাজ চলছে । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধেবেলায় ওড়িশার বালেশ্বরের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস । মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে খবর । ট্রেনের নীচে আটকে রয়েছেন বহু যাত্রী । যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা । আহতদের হাসাপাতালে পাঠানো হচ্ছে । জোরকদমে চলছে উদ্ধারকাজ। করমণ্ডল এক্সপ্রেসে রাজ্যের অনেকেই ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে খবর । শিশু-সহ অনেক বয়স্ক ব্যক্তি ছিলেন ট্রেনে । কী কারণে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে ।

error: Content is protected !!