```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিঘা গামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক তৃণমূল কর্মী

ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ থেকে ফেরার পথে চারচাকা গাড়ির সঙ্গে দিঘা-গামী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৪ জন যাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের ইসলামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট চারচাকা গাড়ি করে নারায়ণপুর এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী ধর্মতলার শহিদ সমাবেশ থেকে ফিরছিলেন। তখনই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এরপরই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় ছোট গাড়ির চালক সহ ছ’জন যাত্রী গুরুতর জখম হয়। এবং বাসের আট জন যাত্রীও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

error: Content is protected !!