```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৭ লক্ষ টাকার বিনিময়ে খুন ঝালদা কাউন্সিলর, জানালেন পুলিশ সুপার

৭ লক্ষ টাকার বিনিময়ে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ রবিবার সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান । তিনি বলেন, “তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত কাউন্সিলরের ভাই-সহ গ্রেফতার একাধিক ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য সামনে আসে ৷ পারিবারিক বিবাদের জেরে প্রায় সাত লক্ষ টাকার বিনিময়ে নিহতের ভাই নরেন কান্দু যোগাযোগ করে আসিক খানের সঙ্গে । আসিক খান এরপর যোগাযোগ করে ভাড়াটে খুনি কলেবর সিংয়ের সঙ্গে ৷ কলেবর সিংয়ের এই ঘটনায় আরও কয়েকজন ভাড়াটে খুনির সঙ্গে যোগসাজশ করে তপন কান্দুকে গুলি করে হত্যা করে । গোটা ঘটনায় গ্রেফতার হয় নিহতের ভাই নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, ভাড়াটে খুনি কলেবর সিং ও আসিক খান ৷

error: Content is protected !!