```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ৷ এমনটাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “তেমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ৷” তবে, তিনি এও জানান, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিটি অঞ্চল তাঁরা রক্ষা করবেন ৷ তাঁর বক্তব্যে জানিয়েছেন, “ইউরোপে আমাদের মিত্র দেশগুলির পাশে সবসময় থাকব এবং একটি প্রচ্ছন্ন বার্তা দিয়ে যাব ৷ আমরা ঐক্যবদ্ধভাবে ন্যাটো অন্তর্ভুক্ত প্রতিটি অঞ্চল রক্ষা করব ৷” রাশিয়ার উপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করার পর একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ তবে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আমেরিকা বা ন্যাটোর দেশগুলি যুদ্ধ করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন ৷ কারণ, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ, যা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি অবশ্যই এড়িয়ে চলবে বলে জানিয়েছেন তিনি ৷

error: Content is protected !!