```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪ রাজ্যের ভোটে জিতেই পিএফের সুদের হার কমালো মোদি সরকার

ইপিএফও-তে সুদের হার কমাল মোদি সরকার। ৮.৫ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ৮.১ শতাংশ করা হয়েছে। চার দশকে এটাই সর্বনিম্ন সুদ। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আজই সুদের হার কমার বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সম্ভাবনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কেননা অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও সুদের হার কমেছে। তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এবার এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার বার্ষিক ভিত্তিতে ইপিএফের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার পর্যালোচনা করে। ২০১২-১৩ সাল থেকেই ধাপে ধাপে অনেকবার কমেছে ইপিএফের সুদের হার৷ শুধুমাত্র ২০১৫-১৬ সালে সুদ কিছুটা বেশি ছিল, ৮.৮০ শতাংশ। তারপর থেকে ধাপে ধাপে একাধিক বার এই সুদের হার কমেছে। ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করেছিল কেন্দ্র। যা সাত বছরে সর্বনিম্ন ছিল। এবারে আরও কমল এই সুদ। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷ শনিবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক ছিল। সেই বৈঠকেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পিএফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সিবিডিটি। সিবিডিটি-র এই প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। অর্থমন্ত্রকের সিলমোহর পড়লেই চালু হয়ে যাবে পিএফে নয়া সুদের হার। সুদের হার কমায় অনেকটাই সমস্যায় পড়বেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে টাকা গচ্ছিত রাখা চাকুরিজীবীরা।

error: Content is protected !!