কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলর খুনের উত্তাপ এবার বিধানসভায়, ওয়াক আউট বিজেপির

 বোর্ড গঠনের আগেই রাজ্যের দুই পৌরসভার দুই কাউন্সিলর খুনের ঘটনার আঁচ এসে পড়ল রাজ্য বিধানসভায়। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার বিধানসভায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করলেন বিরোধীরা । যদিও অধ্যক্ষ বিরোধীদের এই দাবিকে আমল দেননি । এই অবস্থায় আরও একবার প্রবল বিক্ষোভ শুরু করেন বিরোধী বিধায়করা । তাঁরা দলবদ্ধ ভাবে এই নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং বিধানসভা থেকে ওয়াকআউট করেন। বিধানসভার ভেতরেই নয়, এ দিন বিধানসভার বাইরেও এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়করা । 

error: Content is protected !!