```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে ২ সদস্যের কমিটি গঠন হাইকোর্টের

২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট-পরবর্তী হিংসায় এখনও যাঁরা ঘরছাড়া, ঘরে ফিরলেও যাঁরা শান্তিপূর্ণ ভাবে ও নিরাপদে এলাকায় থাকতে পারছেন না, এই রকম কয়েকশো ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখতে ফের দুই সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের দু‘জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন । মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আজ আদালতে যে ৩০৩ জনের বক্তব্য হলফনামা আকারে জমা দিয়েছেন, সেই তালিকা ওই কমিটির হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে । কমিটি খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেবে । পাশাপাশি যাঁদের হলফনামা আদালতে জমা পড়েছে, তাঁদের বিরুদ্ধে যাতে নতুন করে কোনও হুমকি না আসে এবং তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে সুনিশ্চিত করা হয়, রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কে সেই নির্দেশ দেওয়া হয়েছে । আগামী ১৯ এপ্রিল ফের শুনানি হবে এই মামলার ।

error: Content is protected !!