```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নয়া ওটিটি প্লাটফর্ম ‘এসআরকে+’ আনতে চলেছেন শাহরুখ

নিজের নতুন ওটিটি প্লাটফর্ম আনতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ বেশ কিছু বন্ধু এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের যৌথ উদোগ্যে এই ওটিটি মঞ্চ ‘এসআরকে+’ বাজারে আনতে চলেছেন তিনি ৷ আপাতত নিজের টুইটারে ‘অ্যানাউন্সমেন্ট পোস্টার’ শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন কিং খান ৷ তাঁর এই নতুন পোস্টারে লেখা ছিল, ‘খুব তাড়াতাড়ি আসছে, এসআরকে+’ ৷ শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই নতুন অ্যাপ ৷ মঙ্গলবার এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, “ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে ৷ ” তাঁর এই পোস্ট শেয়ার করে সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান ৷ সলমন লেখেন , “আজকের পার্টি আমার তরফ থেকে শাহরুখ ৷ তোমার এই নতুন অ্যাপ ‘এসআরকে+’ এর জন্য অভিনন্দন ৷ “

error: Content is protected !!