```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পাকিস্তানে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তানের মাটিতে গিয়ে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ যেখানে তিনি জানিয়েছেন, ৯ মার্চ দুর্ঘটনাক্রমে একটি মিসাইল লঞ্চ হয়ে যায় ৷ সেটি পাকিস্তানে গিয়ে পড়েছে ৷ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে ৷ তবে, কীভাবে মিসাইলটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে লঞ্চ হয়েছে তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত করা হচ্ছে ৷ এ দিন রাজ্যসভায় ফের একবার বিবৃতি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমি সংসদকে জানাতে চাই, গত ৯ মার্চ একটি ঘটনা ঘটেছে ৷ যেটা দুর্ঘটনাক্রমে ছাড়া মিসাইল সংক্রান্ত ৷ মিসাইলটি সন্ধ্যা ৭টা নাগাদ পর্যবেক্ষণের সময় ভুলবশত ছাড়া হয় এবং পাকিস্তানে গিয়ে পড়ে ৷ তদন্ত সম্পূর্ণ হলে জানা যাবে কেন দুর্ঘটনাক্রমে মিসাইলটি ছাড়া হয়েছিল ৷ ভাল খবর এটাই যে, কেউ এর ফলে আহত হননি ৷’’

error: Content is protected !!