```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল। এর জেরেই সূচি বদল করা হল বহু উড়ানের। মঙ্গলবার ২টি বিমান অবতরণের পরই রানওয়েতে ওই ফাটল লক্ষ্য করা যায়। তার পরই আর কোনও বিমান অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি বিমানবন্দর থেকে বহু বিমানের উড়ানের সূচি বদল করা হয়। সূত্রের খবর, বিমানবন্দরের রানওয়ে মেরামতির জন্য এপ্রিল মাস থেকে বিমানবন্দর বন্ধ থাকার একটা কথা ছিল। কিন্তু তার আগেই এই ফাটল ধরা পড়ে গেল। এর ফলে বিমানবন্দরে আটকে পড়েছেন বহু যাত্রী। জানা যাচ্ছে আজ বেলা এগারোটা নাগাদ ওই ফাটল চোখে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে মেরামতির পর আজই বিমান পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এয়ারপোর্ট অথরিটি কিছু বলতে নারাজ।

error: Content is protected !!