```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল

আবারও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত ৷ মঙ্গলবার কলকাতা নিজাম প্যালেসে সিবিআই দফতরে গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে বলা হয়েছিল । কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গেলেন । এই নিয়ে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল চতুর্থবার সিবিআই দফতরের হাজিরা এড়ালেন। ইতিমধ্যেই তিনি সিবিআইয়ের সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । কিন্তু সিঙ্গল বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দেয়নি ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছেন অনুব্রত । সেই ডিভিশন বেঞ্চে শুনানি আগামীকাল রয়েছে বলে সূত্রের খবর ৷ শুনানির ঠিক আগের দিনই সিবিআই দফতরের হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল । এদিন অনুব্রত মন্ডলের আইনজীবী নিজাম প্যালেসে আসেন । সেখানে তিনি একটি চিঠি সিবিআই আধিকারিকদের জমা দেন । জানা গিয়েছে, ওই চিঠিতে উল্লেখ আছে, যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ ৷ ফলে তাঁকে সিবিআইয়ের তরফে সময় দেওয়া হোক । তবে সিবিআইয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি ।

error: Content is protected !!