```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিবিআই নয়, সিআইডিতেই আস্থা পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বয়ান বদল করলেন পানিহাটিতে মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত ৷ স্বামীর খুনে সোমবার সিবিআই তদন্ত নিয়ে সরব হন তিনি ৷ কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি বলেন, ‘‘সিবিআই নয়, সিআইডি ও রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখছি । তবে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই ৷ উনি তো মায়ের মতো নিশ্চয় বুঝবেন সন্তানের ব্যথা ৷” তবে প্রতিবাদী হওয়াতেই তাঁর স্বামীর এই পরিণতি হল বলে জানান তিনি ৷

error: Content is protected !!