```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্য সরকারের আর্জি খারিজ, আগামী ১২ এপ্রিলই ভোট বালিগঞ্জ ও আসানসোলে

রাজ্যে উপনির্বাচনের দিন বদলের আর্জি খারিজ করে দিল নির্বাচন কমিশন। আগামী ১২ এপ্রিলই ভোট হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে। কমিশন সূত্রে তেমনই খবর। ১২ এপ্রিল ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। বিজ্ঞপ্তি জারি করা হয় শনিবার। এদিকে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, চলবে ২০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার মাঝেই উপনির্বাচন! ভোটের দিন পরিবর্তনের আর্জি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিল রাজ্য। কমিশন সূত্রে খবর, নিয়মমাফিক কোনও আসন শূন্য হলে ৬ মাসের মধ্যে ভোট করাতে হয়। সেই হিসেবে ১৪ এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতেই হবে বালিগঞ্জ বিধানসভাকেন্দ্র ও আসানসোল লোকসভাকেন্দ্রে। ফলে হাত বেশি সময় না থাকায় উপনির্বাচনের দিনক্ষণ বদল করার সম্ভব নয়। বরং রাজ্য সরকার উচ্চমাধ্য়মিকের দিনক্ষণ বদলের চিন্তাভাবনা করছে।

error: Content is protected !!