```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুর্ঘটনার কবলে মালাইকার গাড়ি, আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

দুর্ঘটনার কবলে পড়লেন বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা৷ তাঁর চোখের কাছে আঘাত লেগেছে ৷ শনিবার মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে অন্য দু‘টি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে ৷ এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শনিবার পুনেতে একটি ফ্যাশনের ইভেন্ট সেরে ফিরছিলেন মালাইকা অরোরা ৷ আচমকা তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ অন্য দু‘টি গাড়িতে ধাক্কা মারে মালাইকার রেঞ্জ রোভার ৷ ছাইয়াঁ ছাইয়াঁ গার্লকে সঙ্গে সঙ্গে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর গাড়ির দুর্ঘটনা খবর পেয়েই তাঁর দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিতে শুরু করেন ভক্তরা ৷ অভিনেত্রীর পরিবারের তরফে কিছু জানানো না হলেও, তাঁর এক বন্ধু জানিয়েছেন যে, দুর্ঘটনার জেরে মালাইকার চোখের কাছে অল্প আঘাত লেগেছে ৷ এখন তিনি ভাল আছেন ৷ তবে অন্য একটি সূত্রের দাবি, কয়েকটি সেলাই পড়েছে অভিনেত্রীর ৷ মাথায় বড়সড় কোনও আঘাত লাগেনি ৷ সেই সূত্রের কথায়, “তাঁর কয়েকটি সেলাই পড়েছে ৷ তবে তিনি ভাল আছেন ৷ মাথায় বিশেষ আঘাত লাগেনি ৷ কারণ তাঁর মাথা একটি কুশনের উপরে রাখা ছিল ৷” জানা যাচ্ছে, রবিবারই মালাইকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

error: Content is protected !!