```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে মেলেনি বেড, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুর। পরিবারের দাবি, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরেও চিকিৎসা পাননি দুর্ঘটনায় জখম ব্যক্তি। শনিবার রাতের এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ ও জেলা স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে এদিন সকাল ৮টা নাগাদ অবরোধ ওঠে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৷ মৃত ব্যক্তির নাম নির্মল মণ্ডল ৷ বয়স আনুমানিক 62 বছর । এর প্রতিবাদে আজ সকালে রাস্তায় প্রৌঢ়ের মৃতদেহ নিয়ে বসে পড়ে পরিবার এবং স্থানীয়রা ৷ পুলিশের তোলাবাজি স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা এবং ক্ষতিপূরণের দাবিতে দুর্গাপুরের জব্বর পল্লি এলাকায় পথ অবরোধ করে তারা । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ।মৃতের ছেলে রণজয় মণ্ডলের অভিযোগ, শনিবার দুপুরে জব্বর পল্লি এলাকায় একটি বাইক ধাক্কা মারে তাঁর বাবাকে । গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আহতকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে হেনস্থা হতে হয়েছে তাঁদের ৷ কোনও হাসপাতাল জানিয়েছে বেড নেই, কোনও হাসপাতাল বলেছে চিকিৎসার উপযুক্ত যন্ত্রপাতি নেই । কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে হাসপাতালগুলি কানেই তোলেনি তা এই ঘটনা থেকেই স্পষ্ট ৷ রাজ্য সরকার ভাল পরিষেবার দাবি করলেও কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির ৷

error: Content is protected !!