```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

ছাত্র নেতার হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যপাল সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছেন ৷ দুপুর ১টার সময় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ৷ এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, “ভাইরাল হওয়া ভিডিওতে যে উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল দুপুর ১টায় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷ এই ধরণের ঘটনা যেখানে আইন লঙ্ঘনকারীরা আইনের তোয়াক্কা না করে নিজেদের পথে হাঁটছে, তা আইনমান্যকারীদের জন্য ভয়ের ৷” এই ঘটনার ভিডিও এদিন টুইটারে শেয়ার করেছেন রাজ্যপাল ৷ ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টেকনো থানার পুলিশ । উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷

https://twitter.com/jdhankhar1/status/1510582776957124612
error: Content is protected !!